মহিপুরে সমুদ্রগামী ট্রলার মাঝিদের ৩ দিনের শিক্ষন কর্মশালা শুরু
কলাপাড়ায় সমুদ্রগামী ট্রলারের মাঝিদের সাগরের জীববৈচির্য সংরক্ষণ এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুলীলন বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে হ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ ২) অ্যাক্টিভিটির উদ্যোগে ওয়ার্ল্ড ফিশ ও মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। এ প্রশিক্ষণে ৩০ জন সমুদ্রগামী ট্রলারের মাঝি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী ট্রলার মাঝিদের সমুদ্রিক জীববৈচিত্র্যের বিবরণ গুরুত্ব ও সংরক্ষনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেয়া হয়।
বিদ্যালায় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ ২ পটুয়াখালী সহকারী গবেষক সাগরিকা স্মৃতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল বিভাগীয মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার, উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কামরুল ইসলাম, কলাপাডা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
এছাড়া জেলে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার মাঝি, কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি মন্নান মাঝি, সাবেক সভাপতি নূরু মাঝি প্রমুখ।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন