রিকসাচালকের মেয়ের বিবাহ দিলেন এমপি মুকুল
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডে একটি অসহায় পরিবার খরচের জন্য তাদের বিবাহের উপযুক্ত মেয়েকে বিবাহ দিতে পারছিল না। এমন সংবাদ নজরে আসে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপির। তিনি ওই পরিবারকে ডেকে মেয়ের জামাইবাড়িতে দেয়ার জন্য লেপ-তোষক, হাঁড়ি-পাতিল, কাচের যাবতীয় মালামাল ভ্যানভর্তি করে তাদের হাতে তুলে দেন। মঙ্গলবার (২২ জুন) দুপুরে এমপির উপজেলা সড়কের বাসভবনে এ মালামাল ওই অসহায় পরিবারটির হাতে তুলে দেন। এ সময় ওই অসহায় মেয়ের মা আনন্দে কেঁদে ফেলেন।
ওই সময় মেয়ের মা রিনা বেগম জানান, এমন এমপি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তিনি আমাদের কিছু হন না। আমার মেয়েকে বিয়ে দিয়েছেন এবং জামাইবাড়িতে দেয়ার জন্য সব মালামাল কিনে দিয়েছেন। তার মতো এমন এমপি আমার জীবনে দেখিনি। যখনই কারো কোনো সমস্যা শোনেন তার পাশে দাঁড়ান। আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন তাকে ভালো রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার।
এর আগেও তিনি কয়েকটি মেয়েকে বিবাহসহ যাবতীয় মালামাল কিনে দিয়েছেন। যখনই কারো বিপদ-আপদের কথা শেনেন, তার পাশে গিয়ে দাঁড়ান এ তরুণ সাংসদ।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এ মালামাল মেয়ের মায়ের হাতে তুলে দিয়ে তার ফেসবুকে লেখেন- ‘কন্যা সম্প্রদানের আরো একটি ছোট্ট আয়োজন আমার পক্ষ থেকে।’
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান