ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় যানবাহন থেকে অবৈধ চাঁদা আদায়কালে র‍্যাবের হাতে আটক ১


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২২-৬-২০২১ রাত ৯:৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে র‌্যাব-৭-এর একটি টহল টিম যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে সাজেদুল ইসলাম প্রকাশ সাজুকে (৩৭) আটক করে। মঙ্গলবার (২২ জুন) ভোরে চাঁদা তোলার সময় তাকে টাকাসহ আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। বর্তমানে সে পটিয়া পৌরসভার মধ্যম গোবিন্দারখীল ৯নং ওয়ার্ড এলাকায় বসবাস করে। এ বিষয়ে র‌্যাব-৭-এর ডিএডি আবুল কালাম আজাদ (নৌ) বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করে।

মামলা সূত্রে জানা যায়, ধৃত সাজেদুল ইসলাম সাজু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া সদরের বিভিন্ন এলাকা থেকে যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এ ব্যাপারে র‌্যাব-৭ এর কাছে অভিযোগ ছিল। ২১ জুন রাতে কমলমুন্সির হাট সড়কের বাম পাশে মো. ইসমাইলের দোকানের সামনে গাড়ি থেকে চাঁদা আদায়কালে তাকে টাকাসহ গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এ সড়কে দীর্ঘদিন ধরে ধৃত সাজেদুল ইসলাম প্রকাশ সাজু, তার ভাই নুরুল আমিন প্রকাশ মোটা আমিন, নুরু, হাসান, মনিরসহ কয়েকজনের একটি সিন্ডিকেট প্রতিদিন রাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের নামে গাছ, বাঁশ, ইট, লবণ, গ্যাস, তরিতরকারি বোঝাই গাড়ি থেকে হাজার হাজার টাকা অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কিন্তু ট্রাফিক ও থানা পুলিশ অজানা কারণে নীরব ছিল।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন