ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গুজরাটের জয়রথ থামালো হায়দরাবাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ১১:৪৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ দাপুটে শুরু করে নবাগত গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম তিন ম্যাচে টানা তিন জয় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দলের। চতুর্থ ম্যাচে সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় গুজরাট। এ ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি তারা। ৮ উইকেটের বড় জয়ে গুজরাটের জয়রথ থামিয়েছে কেন উইলিয়ামসনের দল।

আইপিএলের ২১তম ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক হার্দিকের ফিফটির কল্যাণে স্কোর বোর্ডে ১৬২ রানের সংগ্রহ পায় গুজরাট। ১৬৩ রানের লক্ষ্য টপকাতে নেমে উইলিয়ামসনের ৫৭ রানের ইনিংসের ওপর ভর করে ৮ উইকেট আর ৫ বল হাতে রেখে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে হায়দরাবাদ।

দুই দলের লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ৭ রানে আউট হন ইনফর্ম শুভমান গিল। এরপর একে সাজঘরের পথ ধরেন সাই সুদর্শন (৯ বলে ১১), ম্যাথু ওয়েড (১৯ বলে ১৯) আর ডেভিড মিলার (১৫ বলে ১২)। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে খেলেন হার্দিক। পঞ্চম উইকেটে অভিনব মনোহরের সঙ্গে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন গুজরাট অধিনায়ক। মনোহর ২১ বলে ৩৫ করে ফিরলেও হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৫০ রানে।

১৬৩ রানের লক্ষ্য টপকাতে নেমে হায়দরাবাদকে সহজ জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অভিষেক শর্মা আর উইলিয়ামসন। ৩২ বলে ৪২ করে অভিষেক ফিরলে ভাঙে ৬৪ রানের পার্টনারশিপ। এরপর তিনে নামা রাহুল ত্রিপাটির সঙ্গে ৪০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ১১ বলে ১৭ করা ত্রিপাটি চোট নিয়ে মাঠ ছাড়েন। পরে ৪২ বলে হাফসেঞ্চুরি পূরণ করা উইলিয়ামসন ফেরেন ৫৭ রানে। শেষদিকে নিকোলাস পুরানের ১৮ বলে অপরাজিত ৩৪ রানের ঝড়ে ৮ উইকেটের জয় পায় হায়দরাবাদ।

এমএসএম / এমএসএম

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল