ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষাথীরা পেল বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ১:১৪

জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ২০২১-২২ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধী বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ১০ ছাত্রীর হাতে বাইসাইকেল এবং ৭০ শিক্ষার্থীর হাতে ৩ লাখ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পরে আক্কেলপুর পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিতর্ক প্রতিযোগিতা পরিদর্শন ও ‘সৃজনশীল মেধা বিকাশে বিতর্ক’ থিমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, থানার ওসি সাইদুর রহমান, পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী।

বাইসাইকেল পাওয়া সোনামুখী উচ্চ বিদ্যালয়ের বুলবুলি রানী পাহান নামে শিক্ষার্থী বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমরা সকলেই উচ্ছ্বসিত। গ্রাম থেকে স্কুলে প্রায় ৩ কি.মি. পথ পাড়ি দিয়ে আসতে হয়। সাইকেলটি পেয়ে আর কষ্ট করতে হবে না। এতে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারব। 

জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, শিক্ষা বিকাশে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মেধা বিকাশে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান চর্চা, মুক্তিযুদ্ধের চেতনাসহ সার্বিক বিষয়ে জ্ঞানার্জনের বিকল্প নেই। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ