খালেদকে আইসিসির জরিমানা
বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি খালেদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে খালেদকে।
বিষয়টি আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইসিসি। যেখানে বলা হয়েছে, পোর্ট এলিজাবেথে বাংলাদেশ বানাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের দিকে বল ছুঁড়ে মারেন খালেদ।
ম্যাচের দ্বিতীয় দিনে, প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন ব্যাটসম্যান কাইল ভেরেনা। সেই বলটি বোলার খালেদ নিজে ফিল্ডিং করে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেইনার দিকে ছুঁড়ে মারেন। বলটি ব্যাটসম্যানদের গ্লাভসে গিয়ে আঘাত করে।
খালেদ এই ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। তবে আগ্রাসী ব্যবহারের জন্য তাকে জরিমানার কবলে পড়তে হয়েছে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি খালেদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
এমএসএম / এমএসএম
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান