তিন ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এবার মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ দলের। এর আগে যেখানে দক্ষিণ আফ্রিকায় কোনো ওয়ানডে জয়ের রেকর্ড ছিল না, এবার সেখানেই প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ফরম্যাটের সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২-১ ব্যবধানে। তবে টেস্ট ফরম্যাটে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। ডারবানে প্রথম ম্যাচ ২২০ রানে হারের পর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৩৩২ রানের বড় ব্যবধানে।
প্রায় ১ মাসের এই সফর শেষে এবার দেশে ফেরার পালা ক্রিকেটারদের। আগামী ১৩ ও ১৪ এপ্রিল, এই দুই দিনে ৩ ধাপে ঢাকায় নামবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে টিকিট না পাওয়ায় ভিন্ন ভিন্ন উড়ালে আসবেন মুমিনুল হক, হাবিবুল বাশাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল সকাল ৮.৫৫ মিনিটে নামবে প্রথম বহর। দ্বিতীয় ও তৃতীয় বহর ১৪ এপ্রিল এসে পৌঁছাবে। দ্বিতীয় দল ঢাকায় নামবে সকাল ৮.৫৫ মিনিটে, শেষ দল নামবে বিকেল পৌনে ৫টায় নামবে।
তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষে দলের অধিকাংশ বিদেশি সাপোর্ট স্টাফের সদস্যরা এখনি বাংলাদেশ আসছেন না। হেড কোচ রাসেল ডমিঙ্গো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন। নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তিনিও ঢাকায় ফিরবেন আগামী মাসে।
এমএসএম / এমএসএম
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান