ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিএসটিআইর মাসব্যাপী অবৈধ পণ্য বিক্রয় ও মান নিয়ন্ত্রে অভিযান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ৩:৪৪

বিএসটিআই চট্টগ্রাম মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অভিযান শুরু করেছে। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিএসটিআই বিভাগীয় অফিসের সার্ভিল্যান্স অভিযান টিম সঠিক ওজন যাচাই ও পণ্যের মান নিয়ন্ত্রন এবং কাচা ফলে ফরমালিন পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান মাসব্যাপী চলমান থাকবে বলে বিএসটিআই সূত্রে জানায়। মাসব্যাপী এ অভিযানের অংশ হিসেবে গত ৯ এপিল নগরীর লালখান বাজার, দামপাড়া এলাকায় অভিযানে সালমা ফ্রুটস, রহিমা ফল বিতান, নুরুদ্দিন শাহ ফুড সেন্টার, মালেক ফুড প্রোডক্টস, মের্সাস ফ্রেন্ডস কেক এন্ড প্যাটিস, মের্সাস ফ্লোর ব্লুমসহ কয়েকটি ফলের দোকানে ফরমালিন পরীক্ষা করা হলে ফরমালিনের অস্থিত্ব পাওয়া যায়নি। একই দিন জেলা প্রশাসন ও বিএসটিআই নগরীর বহদ্দারহাটের কাচাবাজার, ২নং গেইট কর্ণফুলী মার্কেট অভিযানে ভোক্তা সংরক্ষন আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার নগরীর চকবাজার আলী প্লাজা সুপার মার্কের্টের মের্সাস শাহজালাল সুপার স্টোরকে ছাড়পত্র ছাড়াই শিশু খাদ্য বিক্রি এবং প্যাকেটজাত করায় জরিমানা, মের্সাস মামুন পোল্ট্রি এন্ড সেলস স্টোরকে ওজনে কম দেয়ায়, মের্সাস চিটাগাং ফুডস এবং চিটাগাং ব্রেড এন্ড করফেকশনারীকে জরিমানা করা হয়। অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে অভিযান এবং কিছুৃ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। যৌথ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস, বিএসটিআই সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমদ, কর্মকর্তা ইকবাল আহমেদ, প্রকৌশলী মো. জিল্লুর রহমান, সিএম ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক (মেট) মুকুল মৃধা, সুকান্ত চন্দ্র পালসহ বিএসটিআই কয়েক দিনের জনস্বার্থে অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয়। বিএসটিআই পবিত্র রমজান উপলক্ষে অভিযান জোরলো করায় সাধারণ মানুষ এ কর্মকান্ডকে স্বাগত জানিয়েছে। অবৈধ পণ্যবাজারজাত করণ এবং মানহীন খাদ্য দ্রব্য খাওয়ার কারণে যেমন মানবদেহের ক্ষতি হচ্ছে তেমন সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করে আসছে, বিএসটিআই এর অভিযান নিয়মিত চলমান থাকলে সবাই উপকৃত  বলে জানান চট্টগ্রাম নাগরিক অধিকার সুরক্ষা আন্দোলনের সভাপতি আলমগীর নুর। এ বিষয়ে বিএসটিআই সহকারী পরিচালক(সিএম) মো. মোস্তাক আহম্মেদ জানান, বিএসটিআই অনুমোদনহীন কোন কোম্পানির পণ্য বাজারে বিক্রি হচ্ছে এবং কোন অবৈধ কারখানার সন্ধান পেলে সেখানেও অভিযান করে আসছে। পবিত্র রমজানে সারাদিন রোজা রেখে ইফতারে ভাল মান সম্মত খাবার খেতে চাই এটাকে পুঁজি করে বিভিন্ন দোকানে অনেক ধরণের পণ্য বিক্রি হচ্ছে বিশেষ করে ঈদ রমজানকে কেন্দ্র করে কিছু কিছু পণ্যর চাহিদা বেড়ে যায় এতে অসাধু ব্যবসায়ীরা অবৈধ পথ অনুস্মরণ করে থাকেন এতে বিএসটিআই সজাগ রয়েছে বলে জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির