৩০০ বছরের পুরানো বাড়ির রাস্তা বন্ধ করে অবরুদ্ধ কয়েকটি পরিবার
চট্টগ্রামের আনোয়ারা গুজরায় ৩০০ বছরের পুরানো বাড়ীর একটি রাস্তা বন্ধ করে দিয়ে অবরুদ্ধ অবস্থায় আছে কয়েকটি পরিবার। অবরুদ্ধ পরিবারটি ন্যায় বিচার চেয়ে স্থানীয় এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারগুলো। অভিযোগ সূত্রে জানায়,প্রায় ১ বছর ধরে স্থানীয় মৃত নুরুল আবচার খানের পুত্ররা অসহায় পরিবারগুলোকে জিম্মি করে রাখেন। এক পর্যায়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় এলাকার শান্তি-শৃংখলা অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা গেছে, ৩০০ বছরের পুরানো মখেলেছুর রহমানের বাড়ীর রাস্তা হিসেবে চলাচল করে আসছে লোকজন । ১ বছর ধরে পার্শ্ববর্তী কালা মিয়া মুন্সির বাড়ির লোকজন চলাচলে বাঁধা দিয়ে আসছে। এক পর্যায়ে তারা কাটা তার দিয়ে বেড়া দিয়ে পথ রুদ্ধ করে রাখেন। ফলে ওই বাড়ী থেকে লাশ গাড়ীসহ লোকজন চলাফেরা করতে চরম সমস্যা হচ্ছে। মরহুম নুরুল আবছার খানের পুত্র জাহাঙ্গীর আলম খাঁন, তারেক রহমান খাঁন, মকসুদ রহমান খাঁন মিলে এই কাজে জড়িত বলে স্থানীয়রা জানান। রাস্তা ব্যবহার করলে তারা বড় অংকের টাকা নেবে নইলে চলাচলে অসুবিধায় রেখে অসহায় মানুষদের কষ্ট দেবে এই ফন্দি করছে ওই গোষ্টির লোকেরা। এ ঘটনায় সৈয়দ নুর থানায় অভিযোগও করেছে বর্তমানে অভিযোগকারী সৈয়দ নুরকে মেরে গুম করার হুমকি দিচ্ছে ও ব্যবহারের রাস্তা দখলে নিয়েছে। গত ৯ এপ্রিল প্রবাসী সৈয়দ নুরের বৃদ্ধ মাকে ভয়ভীতি দেখায় ও অকথ্য ভাষায় গালি গালাছও করে। ১১ এপ্রিল কাটা তার দিয়ে রাস্তায় প্র্রতিবন্ধকতা ঘটনার সত্যতা দেখতে ঘটনাস্থলে সাংবাদিকেরা গেলে শোর চিৎকার শুরু করে দেয় এবং জজ সাহেবকে ফোন করে সাংবাদিকদের ভয় দেখায়। স্থানীয়দের ভাষ্যমতে কালা মিয়া মুন্সির বাড়ির ১জন জজ সােেহব আছেন। উল্লেখিত ৩ ভাই জনৈক আমলার নাম বিক্রি করে রাস্তা চলাচলে বাধা সৃষ্টি করে আসছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি