ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভার সাংবাদিক কল্যাণ সমিতির আত্মপ্রকাশ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:১৭

মফস্বল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সাভার উপজেলায় কর্মরত একঝাঁক মূল ধারার গণমাধ্যমকর্মীর সমন্বয়ে গঠিত সংগঠন সাভার সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। সোমবার (১১এপ্রিল) সন্ধ্যায় সাভারের বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন লন্ডনাস চাইনিজ রেস্টুরেন্টে সাভার ও আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও পরিচিতি সভার মধ্যদিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

এ সময় সাভার ও আশুলিয়ার সাংবাদিক নেতারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার সাভার প্রতিনিধি গোবিন্দ আচার্য্য, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, আরটিভির স্টাফ রিপোর্টার ও সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৯ সালে সাংবাদিকদের কল্যাণে স্থানীয় সাংবাদিক ও দৈনিক বাংলা ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার তপু ঘোষালের উদ্যোগে সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করা হয়। করোনাকালীন বিভিন্ন প্রতিকূলতার কারণে সংগঠনটির আত্মপ্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রচেষ্টায় সাংবাদিকদের কল্যাণ সাধনে সাভার সাংবাদিক কল্যাণ সমিতি নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সাভার সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তপু ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইয়াসিন, দৈনিক সকালের সময়ের সাভার উপ‌জেলা প্রতি‌নি‌ধি আহমেদ জীবন, দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানা, দৈনিক একুশের বাণীর স্টাফ রিপোর্টার শরীফুল হক, দৈনিক জনতার বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক এনামুল হক শামীম, দৈনিক জনবাণীর সাভার প্রতিনিধি মুবিনুর রহমান রবিন, দৈনিক এশিয়ার গোলাম সরোয়ার সজল, দৈনিক কালের ছবির স্টাফ রিপোর্টার ইউসুফ আলী খান, আজকের আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি আলী হোসেনসহ সংগঠনের ৪৪ জন সদস্য।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার