বাংলাদেশ থেকে সরে দক্ষিণ আফ্রিকায় নারী বিশ্বকাপ
প্রথমবারের মতো ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। তবে করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরেও মাঠে গড়ায়নি এই বিশ্বকাপ আসর। চলতি বছর প্রমীলা ক্রিকেটের বয়সভিত্তিক বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও শেষপর্যন্ত এটি আর বাংলাদেশের হাতে নেই, নতুন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করার ব্যাপারে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছিল। ২০২০ সালে হওয়ার কথা, কিন্তু করোনার কারণে আসর পিছিয়ে যায়।’
সঙ্গে যোগ করেন নিজামউদ্দিন, ‘পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। তখন আমাদের যে এফটিপি কমিটমেন্ট আছে এটার কারণে আমরা কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে করতে হচ্ছে, বাজেট অনুযায়ী করা কঠিন। সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে ২০১১ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ দল। ২০৩১ সালেও ভারতের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজন করবে বাংলাদেশ। ২০৩১ সালের মধ্যে এশিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলোর সহ-আয়জকের দায়িত্ব পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, তা জানতে চাওয়া হয় প্রধান নির্বাহীর কাছে।
জবাবে নিজামউদ্দিন বলেন, ‘এ ধরনের আলোচনার সুযোগ নেই। আইসিসি ইভেন্ট কোথায় হবে আইসিসিই ঠিক করে দেয়। কেউ দায়িত্ব পাওয়ার পর তার সাথে সহ-আয়োজক হিসেবে কাউকে নতুন করে যুক্ত করার সুযোগ বোধহয় এখন নেই, বা এমন হয় না আসলে।’
এমএসএম / এমএসএম
বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক
শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের
ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের
‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন