ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল
ফটিকছড়ির দাতঁমারা ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) হেয়াকো বাজারে এ বিক্ষিাভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন- দাতঁমারা ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক ওবায়দুল হক, ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মাস্টার মাহবুবুল আলম, ইউপি সদস্য ইউসুফ আলী, আব্দুল মোতালেব ও সেলিম সরকার, দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হানিফ সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে চেয়ারম্যান মো. জানে আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া মুক্তি না দেয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় প্রতিবাদ সভা থেকে।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুদকের দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে চেয়ারম্যান মো. জানে আলমকে জেলহাজতে প্রেরণ করে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ