চট্টগ্রাম বন্দরে শ্রম অধিদপ্তর নিবন্ধিত ট্রেড ইউনিয়ন আছে তিনটি
চট্টগ্রাম বন্দরে শ্রম অধিদপ্তর নিবন্ধিত তিনটি সংগঠনের খবর পাওয়া গেছে। গত ২৩ মার্চ বন্দরের নিরাপত্তা শাখার চাহিত এক পত্রের প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম এনামুল হক। গত ৬ এপ্রিল শ্রম অধিদপ্তরের প্রেরিত পত্রে জানানো হয়েছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (রেজি. নং-২৫৩৯/ ২০১০) সভাপতি মো: আজিম সাধারণ ও সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (রেজি. নং-২৭৪৭/১৫) সভাপতি মীর নাওশাদ ও প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ আলমগীর এবং বার্থ অপারেটরস, শীপ হ্যান্ডেলিং অপারেটর্স এন্ড টার্মিনাল ওনার্স এসোসিয়েশনের (রেজি. নং-২৫৪৬/১০) চেয়ারম্যান ফজলে একরাম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান স্বপন চৌধুরীর এই তিনটি সংগঠন শ্রম অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন ।
গত ২৩ মার্চ বন্দরের নিরাপত্তা শাখা থেকে শ্রমিক সংগঠনের নিবন্ধন সম্পর্কিত তথ্য চেয়ে বিভাগীয় শ্রম পরিচালকের নিকট প্রেরিত পত্রের মাধ্যমে জানা যায় চট্টগ্রাম বন্দরে বার্থ টার্মিনাল শিপ হ্যান্ডেলিং অপারেটরদের অধীনে কার্গো / কন্টেইনার হ্যান্ডলিং কাজে নিয়োজিত শ্রমিকগণ বন্দর কর্তৃপক্ষের তালিকাভুক্ত শ্রমিক। শ্রমিকরা কাজে কর্মের উপর নির্ভরশীল। শ্রমিকদের স্বার্থ দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ল্যাসিং আন ল্যাসিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২১৩৭) ও চট্টগ্রাম পোর্ট এজেন্টস ষ্টিভিডোরস এন্ড কন্ট্রাক্টরস এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি.নং- বিডি ১০১৩) শ্রমিক সংগঠন বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি পত্র প্রেরণ করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করে থাকেন। এসব সুবিধা যথাযথভাবে শ্রমিকদের কাছে পৌছানোর লক্ষ্যে প্রকৃত নিবন্ধিত শ্রমিক সংগঠনের খোজ নেওয়ার জন্য পত্র দিলে তার জবাবে নিবন্ধন সম্পর্কিত এই তথ্য সরবরাহ করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর।
অপর একটি সুত্র জানায় চট্টগ্রাম বন্দরে ১/১১ এর আগে ২২ টি বেসিক সংগঠন ছিল যার মধ্যে ডক শ্রমিকের ৫টি ও অন্যান্য ১৭ টি সংগঠনের কার্যক্রম ছিল কিন্তু পরে গেজেটের মাধ্যমে একটি সংগঠন করার জন্য সংসদে আইন পাশ হয়।
এমএসএম / এমএসএম
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১
কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?
বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত