ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ভর্তুকি মুল্যে কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হাভেষ্টার মেশিন বিতরন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-৪-২০২২ বিকাল ৫:৩
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মুল্যে ধান কাটার কম্বাইন হাভেষ্টার মেশিন বিতরন করা হয়েছে।
 
বুধবার (১৩ এপ্রিল) উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি অফিস এর বাস্তবায়নে নান্নার ইউনিয়নের কৃষক শাহিনুর আলম কে এ ভর্তুতি মুল্যে ধান কাটার হাভেষ্টার মেশিনের চাবি তুলে দেন ঢাকা জেলা আ'লীগের সভাপতি ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
 
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারজানা আক্তার,কৃষি অফিসার আরিফুল হাসান,আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন,সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা প্রমুখ।
 
কম্বাইন হাভেষ্টার মেশিনটির মূল্য ৩১ লক্ষ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটিতে ১৪ লক্ষ টাকা ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
 
এসিআই মটরস্ কম্পানির ইয়েনমার কম্বাইন হাভেষ্টার মেশিনটি দিয়ে ১ঘন্টায় ২-৩ বিগা জমির ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত