দৌলতপুরে ফিল্মি স্টাইলে নাবালক শিশুর হাত ভেঙে দিল সন্ত্রাসী জাকির বাহিনী
দৌলতপুরে চিন্থিত সন্ত্রাসী জাকির ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে চরদিয়া মোড়ে নাবালোক শিশু লিমন (১৮) কে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে হত্যার উদ্যেশে হাতুরি ও লোহার রড দিয়ে বেধরক মারপিট করে একটি হাত ভেঙে দেয় এবং শিশু লিমনের উপর হামলা করে হাতুড়ি দিয়ে তার সারা শরীর থেতলে দেয়। গত ১১/০৪ তারিখ সোমবার দুপুরে চরদিয়া তিন রাস্তা মোড়ে লিমন বাড়ির যাওয়ার সময় তাকে পথ আটকিয়ে ধরে বজু এসময় জাকির, রাজা, রেজু, সামিউল, ফয়সাল, রাজিব, রাব্বিসহ অজ্ঞাত ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহীনি তাকে হামলা চালায়।
বিভিন্ন সুত্রে জানা যায়, কল্যানপুরের চরদিয়া মোড়ে জাকির বাহীনির প্রায় ২শতাধিক সন্ত্রাসী বাহীনির সদস্য রয়েছে। এই বাহীনির কাজ এলাকায় মাদক, ছিনতাই, গরু চুরি, নিরীহ লোকের বাড়ি ভাংচুর ও লুটপাট করা। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় জাকির বাহীনি এমন কোন কাজ নেই যা করে না। গত সপ্তাহের সোমবার চরদিয়ার একটি নিরীহ পরিবারে সন্ত্রাসী জাকিরের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর অতর্কিত হামলায় বাড়ি ভাংচুর লটপাটসহ ৩ জন মহিলাকে আহত খবর পাওয়া গেছে। সুত্রে জানা যায়, পূর্বপরিকল্পিত ভাবে হত্যা ও লুটপাটের উদ্দেশ্যে আগ্নেয় ও ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে এই হামলা চালায় সন্ত্রাসী জাকির, রাজা, মুকুল, বজু সহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জন। জাকিরের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর হামলার শিকারে বটতলা গ্রামের কসরত মন্ডল (৬৫), তার স্ত্রী মনজোরা খাতুন, ও ছোট ছেলে সজিব (২০) গুরুত্বর আহত ও রক্তাক্ত জখম হয়। এব্যাপারে দৌলতপুর থানায় কোন মামলা রেকর্ড হয়নি। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান জানান, অভিযোগ পেলেও পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এজাহার চাইলে বাদি পক্ষ কোন এজাহার দেয় নাই, তাই বিষয়টি নিয়ে বেশীদুর আগানো সম্ভব হয়নি। গতকালের ঘটনার অভিযোগ পেয়েছি পুলিশকে আসামীদের আটক করতে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসী জাকির স্থানীয় এক প্রভাবশালী নেতার ক্যাডার হিসেবে এলাকায় একের পর এক হামলা ভাংচুর লুটপাট করলেও দৌলতপুর থানা পুলিশ তার বিরুদ্ধে জোরালো এ্যাকশন না নেওয়ায় এমন ঘটনা বার বার জন্ম হচ্ছে। জাকিরের নামে মাদক গরু চুরিসহ প্রায় ডজন খানেক সি-আর ও জি-আর মামলা রয়েছে। এই সকল মামলায় বার বার রক্ষা পেয়ে যাওয়ায় পূনরায় এধরনের অপরাধ করার সাহস পায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবস্য়াী জাকির। এদিকে লিমন এর উপর হামলা করে রাশেদ হত্যার মতো গভীর চক্রান্ত ছিলো অপরাধ জগতের মূলহোতা ও জাকির বাহীনির । অবিলম্বে অপরাধের বিষয়টি আমলে নিয়ে আসামিদের আটক করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা