ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ২:৯
কুষ্টিয়ায় বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ পালিত হচ্ছে। কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে  কালেক্টর চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রার নেতৃত্ব দেন ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম।। 
 
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বিশাল মঙ্গল শোভাযাত্রা শেষে কালেক্টরেট চত্বরে বনবীথির গাছের ছায়ায় বাঙালির প্রাণের মেলা পহেলা বৈশাখের গান, কবিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালির প্রাণের উৎসবের দিন। ধর্ম বর্ণ জাতিভেদে বাঙালির ঐক্যের দিন। তিনি আরও বলেন, আর্থ সামাজিক উন্নয়নের শপথ নিতে হবে আজকের দিনে। বাঙালি জাতিসত্বা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় গড়ে তুলতে হবে। মঞ্চে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সরকারী প্রকৌশলী (জিপি) এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
 
এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের বিশাল মঙ্গল শোভাযাত্রাটি বাদকদলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেট হয়ে কালেক্টরেট চত্বরের বনবীথিতে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সরকারি দপ্তরসমুহ যোগদান করে।
মঙ্গল শোভাযাত্রায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম স্থান, জিলা স্কুল দ্বিতীয় ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৩য় স্থান অর্জন করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
 
এবং দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি