জুড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বর্ণিল আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে নানান সাজে স্বজ্জিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধাগন, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড