মানিকগঞ্জে চারটি চোরাই সিএনজিসহ গ্রেফতার ৩
মানিকগঞ্জে সিএনজি অটোরিকসা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় উদ্ধার করা হয় ২০ লাখ টাকা মূল্যের চারটি চোরাই সিএনজি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুর এলাকার আতোয়ার আলীর ছেলে মো. হানিফ (৩৫), সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকার মো. আমির আলী মো. আজাহার আলী (৪০) এবং পূর্ব কুষ্টিয়া এলাকার মো. আ. মালেকের ছেলে মো. সুমন মিয়া (২৪)।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে চারটি চোরাই সিএনজিসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এই চোর চক্রটি জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় সিএনজি অটোরিকসা চুরি করে থাকে। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied