শাওমির আকর্ষণীয় ঈদ অফার, প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ
ঈদের উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলতে শাওমি বাংলাদেশ ঘোষণা করেছে স্মার্টফোন ও ট্যাব কেনায় আকর্ষণীয় ঈদ অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলার সময় গ্রাহকরা শাওমির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও ট্যাব কিনে প্রতিদিন শাওমির ল্যাপটপ, নিশ্চিত ক্যাশব্যাক, ইএমআই সুবিধা, ডেটা ব্যান্ডেল প্যাক এবং শাওমি ইকো প্রোডাক্ট ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদের এই উৎসবমুখর সময়ে শাওমি বাংলাদেশ আগেই নিয়ে এসেছে ঈদের খুশি। এই ঈদ ক্যাম্পেইনে, শাওমির ফ্যানরা সেরা সব স্মার্টফোন ও ট্যাব কেনায় পাচ্ছেন আকর্ষণীয় অফার। তারা প্রতিদিন ল্যাপটপসহ নানা লোভনীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন। এমনকি, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে সুদবিহীন ইএমআই সুবিধা পাওয়া যাবে।’
এই ঈদ অফার পেতে যেসব ডিভাইস কিনতে হবে সেগুলো হলো: শাওমি ইলেভেন-টি প্রো, শাওমি ইলেভেন-টি, শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি, শাওমি ১১ লাইট, শাওমি প্যাড ৫, রেডমি নোট ১০ প্রো ১০৮ এমপি, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১১, রেডমি ১০ (২০২২) এবং রেডমি ৯এ প্রভৃতি। ঈদ অফারের আওতায় ক্রেতারা ইএমআই-এর মাধ্যমে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
পাশাপাশি ক্রেতারা জেতার সুযোগ পাবেন রেডমি স্মার্টফোন, মি স্মার্ট ব্যান্ড ৬, রেডমি ইয়ারফোন এবং রেডমি বেসিক এয়ারবাডস। দৈবচয়নের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে। ক্রেতারা অফারে ১৫ জিবি পর্যন্ত ডেটা বান্ডেলও জেতার সুযোগ পাবেন। ঈদ অফারটি ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এই অফার পেতে ক্রেতাদের অবশ্যই দেশের শাওমির অথরাইজড স্টোর থেকে নির্দিষ্ট ডিভাইস কিনতে হবে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা