ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা, আগ্রহ বাড়ছে কৃষকদের


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১১:৩৫
কুড়িগ্রামের উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান-গমের পাশাপাশি ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েছেন। এখন ভুট্টার মোচায় দুলছে কৃষকের স্বপ্ন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৫৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হলে অর্জিত হয়েছে ৫৬৫ হেক্টর। গত মৌসুমে লক্ষমাত্রা ছিল ৪৮৫ হেক্টর এবার ভুট্টা চাষে এলাকার কৃষকেরা বেশি ঝুঁকে পড়েছেন।

সরজমিন দেখা গেছে, উপজেলার ১৩টি ও একটি পৌরসভার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ভুট্টার চাষ করা হয়েছে। তবে ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদী বেষ্টিত ৮টি ইউনয়নের চর গুলোতে ভুট্টার আবাদ চোখে পড়ার মতো। ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ করা হয়। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ ৭ থেকে ৮ হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৩৮ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকরা। ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে।

থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার চরের ভুট্টাচাষি আলহাজ রোস্তম আলী ও মমিন বলেন, এ বছর আমরা প্রায় ১ একর করে জমিতে ভুট্টা আবাদ করেছি। ইতিমধ্যে ভুট্টার প্রচুর পরিমাণ মোচা এসেছে। ধানের চেয়ে কম খরচে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। অনেক আশা করে ভুটা রোপণ করেছি, বাম্পার ফলন ফলন হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে এবং পরিবার-পরিজন নিয়ে সুখে থাকতে পারবো।

গুনাইগাছ ইউনিয়নের টিপমার চর এবং বজরা ইউনিয়নের বিরহিমের চরের আমজাদ, সাহাবুদ্দিন, মতিয়ার, চৌর আলী, সহ আরও অনেক ভুট্টা বলেন, এলাকার যেসব জমিতে পূর্বে বোরো ধান সহ অন্যান্য আবাদ করা হত সেসব জমির অনেক গুলোতেই আমারা এবার ভুট্টা করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে এবার ঝুঁকে পড়েছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তোফা কামাল বলেন, এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাকে মুক্ত রাখতেও পরিমিত পরিমান ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, উচ্চমূল্য ও পানি সাশ্রয়ী ফসল হিসেবে ভুট্টা চাষে ব্যাপক সম্ভবনা রয়েছে। বর্তমানে অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছে।" 

এমএসএম / জামান

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা