ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শ্যামলী ও হাইচের মুখোমুখি সংঘর্ষে আহত ৪


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১:১৭

চট্টগ্রাম চন্দনাইশে শ্যামলী পরিবহন ও হাইচের মুখোমুখি সংঘর্ষে ৫ বছরের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার-আরকান সড়কের দোহাজারী পৌরসভা দেওয়ান হাট মিঠারো মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার শাহজাহানের মেয়ে রিজা আকতার (১৫), আবদুল শুক্করের মেয়ে উর্মি আকতার (৩০), নুরুল আলমের ছেলে রকি (২৫) এবং শাহজাহনের ছেলে রবিউল হাসান (৫)।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্টো ব-১৫-১২৬৩ কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্ট মেট্টো চ-৫১-০৮৯৬ হাইচের মুখোমুখি সংঘর্ষ হলে হাইচে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন।

এব্যপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গাড়ি ২টি আটক করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। 

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস