ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত এস কে ব্রিকসের উদ্বোধন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ৩:১৫
দিনাজপুরের বিরামপুরে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত এস কে কংক্রিট ব্রিকসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনের পর এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। মাটি ও জ্বালানি ব্যবহার ছাড়াই পাথর গুঁড়া ও সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক কংক্রিট ব্রিক।
 
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের বেলডাঙ্গা নামক স্থানে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষে এস কে ব্রিকসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বপ্নপুরীর ব্যবস্থাপনা পরিচালক ও এমপির ছোট ভাই তাজওয়ার মোহাম্মদ ফাহিম। পরে সেখানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, এমপি’র শশুর শাহেদ মল্লিক বাবু, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, চার উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীগণ ও সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন