ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে শিকলে বেঁধে সুদের টাকা আদায়, দুই ভাই গ্রেফতার


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৫:৪২

বাগেরহাটের মোড়েলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে বিশারীঘাটা গ্রামের চান মিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) পুলিশ গ্রেফতার করে। শনিবার সকালে তাদের কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, গ্রেফতার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য তাদের প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে (৩৫) শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাত-পায়ে শিকল পেঁচিয়ে গাছের সাথে তালা মেরে আটক করে রাখে। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে আসে। সন্ধ্যা ৭টার দিকে থানা পুলিশ চান মিয়ার বাড়ি থেকে তার দুই ছেলেকে গ্রেফতার করে।

সুদে টাকা নেয়া রুহুল আমীন শিকারী এ ঘটনা সম্পর্কে বলেন, ৩ বছর পূর্বে মিলন খানের কাছ থেকে তিনি এক লাখ টাকা নেন বছরে লাভ হিসেবে ১০ মণ ধান দেয়ার শর্তে। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার তাকে তার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। বিকেল ৩টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মারপিট করে সুদের টাকা আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত