গজারিয়া উপজেলা চেয়ারম্যানের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজনে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর সভাপতিত্বে ও হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. মাজহারুল হক তপন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী খোকন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তালেব ভূঁইয়া, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মমিনুল হক টিটু, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী, হোসেন্দী ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান (সাবেক) মনিরুল হক মিঠু, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রোগমুক্তি কামনা করে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন- এ কামনা করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied