চৌদ্দগ্রাম বাজারে তীব্র যানজটে ভোগান্তি চরমে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকসা, ব্যাটারিচালিত ইজিবাইক ও মিশুক রিকসার বেপরোয়া চলাচল ও এলোপাতাড়ি পার্কিং এবং বাজার অব্যবস্থাপনার ফলে সৃষ্ট তীব্র যানজটের কারণে চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা সদরে জরুরি কাজ সারতে আসা সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়। গ্রীষ্মের তীব্র গরম, রোজার ক্লান্তি ও বাজার এলাকার তীব্র যানজটে জনজীবনে নাবিশ্বাস উঠেছে। এ থেকে পরিত্রাণ চান স্থানীয়রা।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের অধিকাংশ জায়গা ছোট-বড় যানবাহনের অবৈধ দখলে চলে গেছে। নির্দিষ্ট স্থানে বাস-বে থাকলেও সেখানে থামে না কোনো বাস। প্রতিদিন মহাসড়কের উপরেই যত্রতত্র অবৈধ পার্কিং করে যাত্রী ওঠা-নামা করছে আঞ্চলিক বাসসহ দূরপাল্লার বাসগুলো।
এছাড়া সিএনজিচালিত অটোরিকসা, ব্যাটারিচালিত ইজিবাইক (অটো), মিশুকের (রিকসা) এলোমেলো পার্কিংয়ের ফলে সমগ্র বাজার এলাকায় সব সময় যানজট লেগেই থাকে। এতে পৌরসভাধীন স্কুল-কলেজ, মাদরাসায় যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাসহ প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। অবৈধ পার্কিং, অটোচালকদের অদক্ষতা আর একঘেয়ে স্বভাবের কারণে ভোর থেকে রাত ১০টা পর্যন্ত এখানে নিত্য যানজট লেগেই থাকে।
শত শত অটোঅটোরিকসা এলোমেলো পার্কিংয়ের কারণে জরুরি কাজে ওয়াপদা অফিস থেকে বিদ্যুৎ বিভাগের গাড়ি নিয়ে বের হবার সময় অটোচালকদের সাথে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। এ বিষয়ে কেউ কিছু বললে স্থানীয় অটো ড্রাইভাররা তাদের লাঞ্ছিত করে থাকে।
এদিকে, বাজারের আছুশাহ্ ফকির রোডের শিল্পী স্টোর থেকে কাঁচা বাজার পর্যন্ত অসাধু ক্ষুদ্র ব্যবসায়ীদের অবৈধ দখলে চলে গেছে।
এ বিষয়ে পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান শামীম ব্যবসায়ীদের সাথে নিয়ে মহাসড়কের পাশের ফুটপাথ, বাজারের গুরুত্বপূর্ণ দুটি সড়কের ওপর থেকে অবৈধ দখলদারদের দ্রুততম সময়ের মধ্যে সরে যাওয়ার জন্য বারবার অুনরোধ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ দখলদাররা বহালতবিয়তে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। মহাসড়কের যানজট নিরসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও বাজারের অবৈধ দখল উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষের যৌথ অভিযান অতীব জরুরি হয়ে পড়েছে বলে স্থানীয় ভুক্তভোগীসহ সচেতন মহল মনে করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন বলেন, যানজট নিরসনসহ বাজার ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে পৌর কর্তৃপক্ষ, বাজার ব্যবসায়ী কমিটি ও হাইওয়ে পুলিশের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মহাসড়কে সিএনজি ও অটোরিকসার অবৈধ চলাচল রুখতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও বাজার কমিটির সাথে আলোচনাসাপেক্ষে শীঘ্রই বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / জামান
নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার