বেতনের পুরোটা কৃষক সন্তানদের দিলেন হরভজন
রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য।
এক টুইট বার্তায় হরভজন লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এই উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’
গত বছর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন। বাইশ গজের পার্ট চুকিয়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছেন তিনি। রাজনীতিতে নেমেই রাজ্যসভার প্রার্থী হন ৪১ বছর বয়সী সাবেক এই অফস্পিনার। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হওয়ার পর ভাজ্জি জানিয়ে দিলেন, তিনি পাঞ্জাবের মেয়েদের উন্নতি ও নারীকল্যাণে পাশে দাঁড়াতে চান।
পাশাপাশি পাঞ্জাবের খেলার সার্বিক উন্নয়নের দিকটিতেও বিশেষ নজর দিচ্ছেন হরভজন। তিনি বলেন, তাঁকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পূরণ করার চেষ্টা করবেন। প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা ভোটে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
এমএসএম / এমএসএম
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম