ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ৩:৫৮

চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আজ রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার।

এ সময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন পোদ্দার, তথ্য কর্মকর্তা শাপলা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

এ সময় অতিথিরা বলেন, আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে এদিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

জামান / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস