ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হেলমেট না পরলে স্টার্ট নেবে না স্কুটার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৪-২০২২ বিকাল ৫:২৯

বিশ্বের গাড়ির জগতে বিএমডব্লিউ এর প্রতিষ্ঠিত নাম। লাক্সারি গাড়ি উৎপাদনের জন্য বিখ্যাত এই নির্মাতা সংস্থাটি। তবে শুধু চার চাকা নয়, দুই চাকার যানের দিকেও বেশ সময় দিচ্ছে সংস্থাটি। টু হুইলার যান উৎপাদনেও যথেষ্ট সুনাম কুড়িয়েছে বিএমডব্লিউ।

কিছুদিন আগেই ভারতের বাজারে বিএমডব্লিউর সি ৪০০ জিটি (C 400 GT) স্কুটার লঞ্চ করেছে। খুবই পাওয়ারফুল এই স্কুটার। এই স্কুটারের ইঞ্চিন ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে। এই স্কুটারের সবচেয়ে বড় সুবিধা এটি দুর্ঘটনা প্রতিরোধী।

বাইক দুর্ঘটনারোধে একাধিক ফিচার আনছে নির্মাতা সংস্থাগুলো। এবার বিএমডব্লিউর স্কুটারটিতে রয়েছে বিশেষ এক ফিচার। রাইডার যতক্ষন না পর্যন্ত হেলমেড পরছেন ততক্ষণ এটি স্টার্ট নেবে না।

বিএমডব্লিউ কিছুদিন আগেই ভারতের বাজারে তাদের নতুন স্কুটারটি লঞ্চ করেছে। খুবই পাওয়ারফুল এই স্কুটার। এই স্কুটারের ইঞ্চিন ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে।

এই স্কুটারের হ্যান্ডেল-এর দুদিকেই ড্যাশবোর্ড রয়েছে। সিটের নিচে হেলমেট রাখার প্লেটকেস রয়েছে। হেলমেট রাখার পর সেটি খোলা থাকলে স্কুটার আর স্টার্ট নেবে না।

৩৫০ সিসির এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩৯ কিমি। স্কুটারটি গতির দিক থেকে যে কোনো পাওয়ারফুল মোটরসাইকেলকেও টেক্কা দেবে। এর দাম ভারতীয় বাজারে রাখা হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা।

মৌমিতা / মৌমিতা

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা