ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৭-৪-২০২২ বিকাল ৬:৩০

কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাজুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সহ ৫জন গুরুত্বর আহত হয়েছে। নিহত তাজুল ইসলাম চিলমারী উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের বড়চর এলাকার মৃত জাফর হোসেনের পুত্র।

জানা গেছে, রোববার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় অটোরিকশা যোগে কুড়িগ্রাম থেকে উলিপুর আসার পথে উলিপুর পৌর শহরের বাসস্টান্ডে পৌঁছিলে অপরদিক থেকে দ্রুতগতিতে একটি বালু বোঝাই ট্রাক (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট ১৫-৯৮৭৩) এসে মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম (৩৫) কে মৃত ঘোষনা করেন। এসময় আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেলে রেফার্ড করা হয়।

আহতরা হলেন- উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, রৌমারী উপজেলার কর্তিমারী এলাকার দেলওয়ার হোসেনের পুত্র ওবায়দুল ইসলাম (৩২), ওবায়দুল ইসলামের মেয়ে তাসমিন (২০), চিলমারী উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকার মৃত তোফা শেখের পুত্র আব্দুল ওয়াহাব (৬০) ও জোড়গাছ নতুন বাজার এলাকার বাহাদুর রহমানের পুত্র আনোয়ার (৩৫)।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকসহ তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন