ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হল-পরিবহন বন্ধ, তবুও দিতে হচ্ছে ফি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:৪৭

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত এক বছরের বেশি সময় বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। গত ডিসেম্বরে কিছু অসমাপ্ত পরীক্ষা নেয়া হলেও আবাসিক হল কিংবা পরিবহন কোনোটাই চালু হয়নি। এরপরও আবাসিক হলের সিট ভাড়া ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ফি নিচ্ছে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, ১৫ জুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চবিতে পরীক্ষার তারিখ ঘোষণা করছে বিভিন্ন বিভাগ। পরীক্ষায় অংশ নিতে শুরু হয়েছে সংশ্লিষ্ট বর্ষে ভর্তি কার্যক্রমও।

এসব ভর্তির রশিদ থেকে দেখা যায়, দীর্ঘদিন বাড়িতে অবস্থান করলেও এসময়ের আবাসিক হলের সিট ভাড়া, হল ইউনিয়ন, হল ক্রীড়া, বিশ্ববিদ্যালয় ক্রীড়া, লাইব্রেরি, ল্যাবরেটরি ও পরিবহনসহ সব ধরনের ফি দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিভাগ এবং বর্ষভেদে এসব ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

শিক্ষার্থীরা বলছেন, করোনা সঙ্কটে এসব ফি চাপিয়ে দেয়া একেবারেই অনুচিত। এই সময়ে অনেক অভিভাবকদের আয় কমেছে। এছাড়া নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো দৈনন্দিন খরচ চালাতেই হিমশিম খাচ্ছে, সেখানে এই ফি অতিরিক্ত বোঝার মতোই মনে করছেন তারা।

বাংলা বিভাগের শিক্ষার্থী শাফিউল বাশার  বলেন, ‘আমাদের যে সেবাসমূহ দেয়া হয়নি সেগুলোর ফি আদায় করা অনুচিত। কর্তৃপক্ষের উচিত আদায়কৃত ফি ফেরতের ব্যবস্থা করা এবং সামনের ভর্তিগুলোতে এই ফি ছাড়া ভর্তির টাকার পরিমাণ নির্ধারণ করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের টাকা বিশ্ববিদ্যালয় অন্য খাতে ব্যয় করে না। যে খাতের টাকা সে খাতের জন্যই থেকে যায়। বিশ্ববিদ্যালয় খোলার পর যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে এই টাকা অতিরিক্ত নেয়া হয়েছে, তাহলে ফেরত দিতে কোনো অসুবিধা হবে না।’

এমএসএম / এমএসএম

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন