বড় দরপতনের মধ্যদিয়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
বড় দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আগের দিনের মতো সোমবার (১৮ এপ্রিল) শেয়ার বিক্রির চাপে ব্যাংক-বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের শেয়ারের দাম কমেছে। এতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫১ পয়েন্ট।
কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে রোববারের চেয়ে সোমবার আরও বড় দরপতনের শঙ্কা করছেন বিনিয়োগকারীরা।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৩২টি প্রতিষ্ঠানের মোট ২ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮২৪টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ছয় হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১০০ কোটি ২৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ১৯ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৯০৬ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ