আক্কেলপুর পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫
জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও ৫ জনকে আটক করেছে। অভিযানটি পরিচালিত হয় আক্কেলপুর পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামে।
থানা পুলিশ সূত্রে জনা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ এপ্রিল) সকালে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমানের নেতৃত্বে এসআই সোহান, এসআই রাকিব, এসআই অরূপধন মণ্ডল, এএসআই সোহরাবসহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামের মোত্তালেবের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে আক্কেলপুর থানা পুলিশ নিষিদ্ধ ১৯৮ বোতল ফেনসিডিল ও ১৫৮ বোতল এমকেডিল নামক মোট ৩৫৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় অক্কেলপুর থানা পুলিশ ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলে- পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামের মোত্তালেব হোসেন (৩২), তার পিতা মোজাম্মেল হক(৬২) মাতামোসলেমা বিবি, ফুফু আনোয়ারা বেওয়া (৪০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামের কামাল উদ্দীনের ছেলে নাজির হোসেন (৩৩)।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে। আক্কেলপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়