বিকেএসপিতে সাব্বিরের স্বস্তির শতক
প্রায় আড়াই বছর জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সাব্বির অবশেষে শতকের দেখা পেয়েছেন। সাভারের বিকেএসপিতে সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে স্বস্তির সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির।
৮৮ বলে ৮টি চার ৯ ৬টি ছয়ের মারে এই মাইলফলক স্পর্শ করেন সাব্বির। ডিপিএলের চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমে নিজের ইনিংস বড় করতে পারছিলেন না এই ডানহাতি ব্যাটসম্যান। আগের ১০ ম্যাচে নেই কোনো ফিফটি। ৪২, ২৫*, ১, ৩০, ১৮, ২, ১৫, ৪৬, ২১ মিলিয়ে ৯ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২০০ রান। আজ সোমবার তুলে নিয়েছেন স্বস্তির শতক। লিস্ট এ ক্রিকেটে এটি সাব্বিরের চতুর্থ সেঞ্চুরি।
ব্যাট হাতে দারুণ প্রতিভায় সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে জায়গা পান সাব্বির রহমান। তার আক্রমণাত্মক ব্যাটিং অন্যদের থেকে আলাদা করেছিল তাকে। বাংলাদেশ দলের তিন ফরম্যাটের ক্যাপই মাথায় তুলেছেন সাব্বির। এক সময় ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু প্রতিভার যুতসই ব্যবহার করতে পারেননি সাব্বির। মাঠ আর মাঠের বাইরে বিশৃঙ্খল জীবনে বাদ পড়েন দল থেকে।
২০১৯ সালের পর জাতীয় দলের বাইরে সাব্বির। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে রান নেই। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেললেও অধারাবাহিক পারফরম্যান্সে বেশিরভাগ সময় একাদশে বাইরে থাকতে হয়েছে। তবে নিজেকে ফিরে পাওয়ার মিশনে লড়ে যাচ্ছেন সাব্বির।
এমএসএম / এমএসএম
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম