ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আরও একবার ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় রিয়ালের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১২:৪৬

এই মৌসুমে প্রত্যাবর্তনের গল্প লিখেই চলেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ও প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের বিপক্ষে এমন জয়ে তারা এখন সেমিফাইনালে। লা লিগাতেও এবার ঘুরে দাঁড়ানোর দারুণ এক উদাহরণ তৈরি করল। সেভিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও পেয়েছে দারুণ এক জয়। 

লা লিগার ম্যাচে রোববার রাতে সেভিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলে। প্রথমার্ধে নিজেদের হারিয়ে খুঁজেছে রিয়াল। এরিক লামেলা ও ইভান রাকিটিচ গোল করে সেভিয়াকে এগিয়ে দেন। পরে দ্বিতীয়ার্ধে  রদ্রিগো, নাচো ও বেনজেমার গোলে অবিশ্বাস্য এক জয় পেয়েছে রিয়াল।

পাঁচ গোলের ম্যাচের প্রথমটির দেখা মিলে ম্যাচের ২১তম মিনিটে। পাপু গোমেজকে লুকা মদ্রিচ ফাউল করলে ফ্রি কিক পায় সেভিয়া। সেখান থেকে সরাসরি ডান পায়ের শটে বাঁ পাশ দিয়ে বল জালে জড়ান রাকিটিচ। এডার মিলেতাও ওখানে কিছুটা গোলমাল পাকান, তার জায়গা থেকে সরে যান কিছুটা, ওই ফাঁকা জায়গা দিয়েই বল জালে জড়ান ক্রোয়োশিয়ান তারকা। 

চার মিনিট পরই দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় সেভিয়া। জেসুয়াস করোনার কাছ থেকে বল পেয়ে এবার জালে জড়ান এরিক লামেলা। দুই গোলে পিছিয়ে থাকা অবস্থাতেই ম্যাচ গড়ায় বিরতিতে। সেখান থেকে ফিরেই যেন নিজেদের নতুন করে খুঁজে পায় রিয়াল। 

যদিও শুরুতেই লুকা মদ্রিচের কাছ থেকে বল পেয়ে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি বেনজেমা। ৫০তম মিনিটেই অবশ্য নিজেদের স্বস্তির প্রথম গোল পেয়ে যায় রিয়াল। দারুণভাবে গড়ে তোলা বল দানি কারভাহালের কাছ থেকে পেয়ে বল জালে জড়ান রদ্রিগো। এর আগে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বদলি হিসেবে নেমেও গোল করেছিলেন তিনি।

এরপর মাঝে কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে রিয়াল। তবে আক্রমণ অব্যাহত রাখে তারা। ৭৪তম মিনিটে দারুণ এক সুযোগ এসেছিল ভিনিসিয়াসের সামনে, গোলও করেন তিনি। কিন্তু রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজান। পরে রিয়ালের ফুটবলাররা প্রতিবাদ জানালে ভিএআর দেখা হয়, সেখানেও বহাল থাকে সিদ্ধান্ত।

কিছুক্ষণ পরই অবশ্য রিয়ালকে সমতায় ফেরান নাচো। কর্নারে উড়ে আসা বল সেভিয়া ক্লিয়ার করতে ব্যর্থ হলে কাটব্যাক করেন কারভাহাল। আর নিচু শটে গোল করেন নাচো। ম্যাচের শেষে সাত মিনিট সময় যোগ করা হয়। এর দ্বিতীয় মিনিটের মাথায় বেনজেমার পা থেকে আসে জয়ের গোলটি।

ভিনিসিউসের পাস ধরে রদ্রিগো বাইলাইন থেকে কাটব্যাক করেন। আর বল ধরে সময় নিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান বেনজেমা। অবিশ্বাস্য এক জয় নিয়ে সেভিয়ার মাঠ থেকে ফেরে রিয়াল। এটাই সেভিয়ার নিজেদের মাঠে চলতি মৌসুমে লা লিগায় প্রথম হার। 

৩২ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে। ৩২টি করে ম্যাচ খেলা সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও একই। তিন নম্বরে আছে সেভিয়া।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ