দিল্লিতে করোনার হানা, মুস্তাফিজরা কোয়ারেন্টাইনে
আগের আসরের আইপিএলও থমকে দিতে হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে। এবার তাই এক শহরেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। কিন্তু তাতেও ঠেকানো গেল না করোনা। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটার।
ওই দলে খেলা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানসহ বাকিদের তাই নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে। আজ ও আগামীকাল তাদের রুমে রুমে গিয়ে করোনা পরীক্ষা করা হবে।
খেলোয়াড়ের পর সোমবার সকালে দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনা আক্রান্ত হয়েছেন। তার র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে।
আগামী ২০ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে দিল্লির পরের ম্যাচ। তারা এই ম্যাচে একাদশ সাজাতে ব্যর্থ হলে ম্যাচটিকে স্থগিত করতে বাধ্য হবে বিসিসিআই। সেক্ষেত্রে এবারের আইপিএল চালিয়ে যাওয়ার ব্যাপারেও বড় ধাক্কা খেতে পারে তারা।
এমএসএম / এমএসএম
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম