ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ২:৫৬

নওগাঁর ধামইরহাটে গ্রাহক পর্যায়ে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় ধামইরহাট পৌর সদরের প্রাণকেন্দ্র আমাইতাড়া বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করে দুই তরমুজ ব্যবসায়ী কেজি দরে তরমুজ বিক্রি করছে- এম খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভোক্তা অধিকার আইনে ৫০০ টাকা করে দুটি দোকানের মালিককে েএক হাজার টাকা জরিমানা করেন এবং পিস হিসেবে বিক্রির জন্য হুঁশিয়ারি প্রদান করেন।

এ সময় সাব-ইন্সপেক্টর হারুন অর রশীদ, মোবাইল কোর্টের পেশকার মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

খোলা বাজারে এমন অভিযান পরিচালনা করায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

তরমুজ কিনতে আসা ভোক্তা উজ্জল হোসেন বলেন, আমি আমাইতাড়া বাজারে তরমুজ কিনতে গেলে ৫০ টাকা কেজি দাম চায়। এ সময় দুই কেজি তরমুজ চাইলে তারা দিতে অপারগতা প্রকাশ করে বলেন, কিনলে একটি তরমুজ পুরোটাই কিনতে হবে। একটি তরমুজের ওজন ৮ কেজি, সে হিসাবে ৪০০ টাকা দিয়ে তরমুজ কেনার উপায় নেই ভোক্তা উজ্জলের।

সম্প্রতি সড়কে নামে-বেনামে বিভিন্ন শ্রমিক সংগঠনের চাঁদাবাজি, ব্যবসায়ীদের সিন্ডিকেট ও আইনের যথাযথ প্রয়োগ বেশি বেশি না হওয়ায় এমন উদাসীন অতিমুনাফা লোভী ব্যবসায়ীরা। এলাকাবাসী এসব সমস্যা নিরসনে ভোক্তার অধিকার নিশ্চিতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানান। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু