ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জিম্বাবুয়েতে কোয়ারেন্টাইন নেই তামিমদের, ছয়টি করোনা পরীক্ষা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১:৬

শঙ্কা উবে গেছে, চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ের সফরের সূচি। তবে প্রশ্ন ছিল সেখানে গিয়ে কতদিন কোয়ারেন্টাইন করবে টাইগাররা? সেটিরও সুরাহা হয়েছে। জিম্বাবুয়েতে নির্দিষ্ট কোনও কোয়ারেন্টাইন প্রক্রিয়া নেই সফরকারীদের জন্য। সেখানে পৌঁছে হোটেলে উঠবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। হোটেল থেকে প্রথম করোনাভাইরাস পরীক্ষার নমুনা নেওয়া হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী  বলেন, ‘জিম্বাবুয়েতে আমাদের অফিশিয়াল কোনও কোয়ারেন্টাইন নেই। প্রোটোকল অনুযায়ী সেখানে গিয়ে টিম হোটেলে ওঠার পর প্রথম যে নমুনা নেওয়া হবে, সেটি নেগেটিভ এলেই সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করা যাবে। সেই ফল আসতে যতক্ষণ সময় লাগবে, সেই সময়টুকু হোটেলে থাকবে হবে।’

বাংলাদেশ দল জিম্বাবুয়েতে যাবে শিডিউল ফ্লাইটে। কোয়ারেন্টাইন প্রক্রিয়া না থাকায় দুই ধাপে যাবেন ক্রিকেটাররা। টেস্ট দলের সঙ্গে ওয়ানডে দলের স্কোয়াডে যাদের নাম থাকবে, তারা আগামী ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন। জিম্বাবুয়েতে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি ভালো বার্তা দিচ্ছে না। ভাইরাস নিয়ন্ত্রণের জন্য দেশটিতে কঠোর লকডাউন দেওয়া হয়েছে।

জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ দলের কেউ করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলে প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন দেবাশিষ। 
 
দুই দলের পূর্ণাঙ্গ সিরিজে ১টি টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে সমান ৩টি করে। সবে মিলিয়ে পাক্কা ১ মাসের সফর। এই এক মাসে জিম্বাবুয়েতে মোট ৬ বার করোনা পরীক্ষা করানো হবে সফরকারী দলকে। 

২৯ তারিখ রওয়ানা করে ৩০ তারিখ জিম্বাবুয়ে পৌঁছে হোটেলে উঠে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ৩ দিন বাদে অর্থাৎ ৩ জুলাই। এরপর ৪ দিন বাদে এরও একটি টেস্ট করতে হবে। অর্থাৎ প্রথম সপ্তাহেই হবে ৩টি পিসিআর টেস্ট। এরপর প্রতি সপ্তাহেই হবে একটি করে টেস্ট। শেষ টেস্টটি হবে টাইগাররা দেশে ফেরার আগে।

দুই দলের লড়াই শুরু হবে টেস্ট দিয়ে।  আগামী ৭ জুলাই সাদা পোশাকের একমাত্র ম্যাচটি মাঠে গড়াবে। ১১ তারিখে শেষ হবে পাঁচদিনের ম্যাচটি। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, এই সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই। সফর শেষ হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। ওয়ানডে সিরিজের মতোই টি-টোয়েন্টি হবে ৩টি। ম্যাচ ৩টি হবে আগামী ২৩, ২৫ ও ২৭ জুলাই। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব সিরিজের প্রতিটি ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড