শিক্ষক আনিস উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিস উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক আনিস উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রেণিকক্ষে পুনর্বহালের দাবি জানায়।
শিক্ষার্থীরা জানায়, আনিস উদ্দিন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিক্ষক। ক্লাসে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পাঠদান করান তিনি। আমাদের যেমন আদর-ভালোবাসা দিয়ে শিক্ষাদান করান, তেমনি শাসন করার অধিকারও তার রয়েছে। তিনি শাসন করেন আমাদের ভালোর জন্য। কিন্তু দুঃখের বিষয়. আমাদেরই কেউ কেউ যখন বারবার তাগিদ দেয়ার পরও তার কথায় কর্ণপাত করেনি, তখন তিনি বেত্রাঘাত করেছেন। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শুধু বিদ্যালয়ের ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়নি, সঙ্গে আমাদের শিক্ষকমণ্ডলীর মনেও ভয়ের সঞ্চার হয়েছে। পাঠদানে নেতিবাচক প্রভাব পড়ছে। কাজেই আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে যাদের চুল বড়, তাদের চুল ছোট করে কেটে রাখার নির্দেশ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এ নির্দেশনা মেনে চুল ছোট করলেও ষষ্ঠ শ্রেণির চার শিক্ষার্থী এ নির্দেশ অমান্য করে। বারবার বলার পরও যখন তারা চুল ছোট করছিল না, তখন গত ১১ এপ্রিল শিক্ষক আনিস উদ্দিন ওই চার শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন। পরে জরুরি সভা ডেকে ওই দিন বিকেলেই শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বিদ্যালয়ের দুই শতাধিক সাবেক শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিস উদ্দিনকে বহিষ্কারের বিষয়ে আমি কিছু জানি না। এ নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি-না, আমি সেই কমিটিতে আছি কি-না, এ বিষয়ে কোনো নোটিস পাইনি।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি আমি জেনেছি। বিষয়টি নিয়ে আমি আগামীকাল (মঙ্গলবার) সরেজমিন তদন্ত করব।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী