রামেক হাসপাতালে একদিনে ফের সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু
একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু দেখল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ জুন হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে সবোর্চ্চ প্রাণহানির রেকর্ড এটি।
রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১৬ জন মারা যান। এদের মধ্যে আটজন করোনায়, আটজন উপসর্গে এবং একজন করোনামুক্ত হওয়ার পর মারা গেছেন। এই ১৬ জনের মধ্যে আটজনেরই বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর দুজন, নাটোরের দুজন এবং ঝিনাইদহের একজন রয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ তিনজন মারা গেছেন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনজন, এক নম্বর ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ডে দুজন, ৩, ২২ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন আটজন। এদের মধ্যে পাঁচজনই রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া করোনায় নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন।
করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে মারা গেছেন আরও সাতজন। এদের মধ্যে তিনজন রাজশাহীর, দুজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন করে নাটোর ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে ফের শয্যা বাড়ানো হয়েছে রামেক হাসপাতালে। ৩০৯টি থেকে শয্যা বাড়িয়ে ৩৫৭-তে উন্নীত করা হয়েছে। করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪১০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন।
করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮১ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫৫ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এই এক দিনে হাসাপাতাল ছেড়েছেন ৪২ জন।
এদিকে মঙ্গলবার (২২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৩৫ ও রামেক ল্যাবে ১৪১ জনের নুমানায় করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবচেয়ে বেশি ৩৩ দশমিক ০৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। একই দিনে চাঁপাইনবাবগঞ্জের ২৫ দশমিক ৭৭ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
জামান / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা