৪ প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন দৌলতখানের কহিনুর
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের কহিনুর বেগমের পাঁচ সন্তানের মধ্যে চার সন্তানই প্রতিবন্ধী। এদের মধ্যে ছেলে জাকির হোসেন দীর্ঘস্থায়ী মানসিক প্রতিবন্ধী, মেয়ে সেফালি বেগম ও সেতারা বেগম বুদ্ধিপ্রতিবন্ধী এবং উম্মে কারিমা বহুমাত্রিক প্রতিবন্ধী। পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় অনাহারে-অর্ধহারে কাটছে কহিনুরের পরিবার সদস্যদের।
প্রতিবন্ধী সন্তানদের মধ্যে সেতারা বেগম প্রতিবন্ধী ভাতা পেলেও বাকি তিনজন পাচ্ছেন না কোনো ধরনের ভাতা। তাই প্রতিবন্ধী সন্তানদের নিয়ে পরিবারটি চরম দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। অসহায় ওই পরিবারটির সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, পরিবারে চার সদস্য প্রতিবন্ধী হওয়ায় খুব কষ্টে জীবনযাপন করছেন তারা। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে পরিবারটি মোটামুটি খেয়েপরে বেঁচে থাকতে পারবে।
কহিনুর বেগম জানান, একটি স্বাভাবিক সন্তান মানুষ করতে এ যুগে খুব কষ্ট করতে হয়। কিন্তু পরপর চারটি প্রতিবন্ধী সন্তান নিয়ে তিনি খুবই মানবেতর জীবন অতিবাহিত করছেন। প্রায় এক যুগ আগে স্বামী আবু তাহের মারা যাওয়ার পর থেকে পরিবারের চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাতে হচ্ছে।
উপজেলা সমাজসেবা অফিসার পাপিয়া সুলতানা জানান, প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ চলমান একটি প্রক্রিয়া। বরাদ্দ পেলে ওই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির আওতায় আনা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied