ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১৬ নম্বর দলের সঙ্গে হেরে গেল বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১১:৫২

বার্সেলোনার এই মৌসুমটা শুরু হয়েছিল বিশ্রীভাবে। মাঝে জাভি হার্নান্দেজ জাদুর কাঠির মতো বদলে দিয়েছিলেন। এখন কি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে বার্সা? ঘরের মাঠে যে তারা হেরে গেছে টানা দ্বিতীয় ম্যাচে। ইউরোপা লিগে ফ্রাঙ্কফোর্টের পর এবার তারা হেরেছে অবনমন শঙ্কায় থেকে খেলতে নামা কাদিজের বিপক্ষে। 

মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটিতে ১-০ গোলে হেরে গেছে কাদিজ। এই জয়ের পর লিগের পয়েন্ট টেবিলে ১৬তম স্থানে আছে তারা। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়েই আছে বার্সেলোনা। 

এই হারে লিগে ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল বার্সার। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এটা তাদের টানা দ্বিতীয় হারা। ঠিক এর আগের ম্যাচে ফ্রাঙ্কফোর্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় তারা। 

ম্যাচের প্রথমার্ধে সেভাবে আক্রমণই করতে পারেনি বার্সা। কেবল একটি শট লক্ষ্যে রাখে, পুরো ম্যাচে ছয়টি শট লক্ষ্যে রাখতে পারলেও পায়নি গোলের দেখা। তাতে অবশ্য বড় কৃতিত্ব পাবেন কাদিজের গোলরক্ষক। সুযোগ তারাও পেয়েছিল, সেগুলো কাজে লাগাতে পারলে ব্যবধানটা আরও বাড়ত।

শুরু থেকে যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু ২৭তম মিনিটেই গোল খেতে বসেছিল ক্লাবটি। সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে বাইরে মারেন পেরেজ, এগিয়ে যাওয়া হয়নি কাদিজের। ৩৯তম মিনিটে দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভেতর থেকে শট নেন ওসমান দেম্বেলে, কিন্তু সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৪৮তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় কাদিজ। সালভির ক্রসে কাছ থেকে রুবেন সবরিনোর হেড পাঞ্চ করে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগান। তার ফিরতি শটও কোনোরকমে বাঁচান স্টেগান। কিন্তু বল খুব একটা দূরে সরাতে পারেননি। মাটিতে ড্রপ খাওয়ার আগেই জালে পাঠান পেরেজ।

৭৮তম মিনিটে বদলি হিসেবে খেলতে নামা লুক ডি ইয়ংয়ের দারুণ হেড ঠেকিয়ে দেন জেরামাইস লেডারমানা। ম্যাচের শেষদিকে পিয়েরো এমরিক অবামেয়াংয়ের ভলি ঠেকিয়ে জাল অক্ষত রাখেন কাদিস গোলরক্ষক।

এমএসএম / এমএসএম

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা