ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় ইয়াবাসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১২:৫২
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবেশে বাসে করে ইয়াবা পাচারকালে মা-মেয়েসহ ৪ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত আঁধার মানিক দরগাহ নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এর ৪২ নং শেডের ফজল আহমদ এর স্ত্রী দিলদার বেগম (৪২), তার মেয়ে শওকত আরা(১৯), একই শেডের জাফর আলমের স্ত্রী পারভিন আকতার (২০) ও মো.সজিবের স্ত্রী শফিকা বেগম (২২)।
 
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ৪ রোহিঙ্গা মহিলা ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী মিয়ামি পরিবহনের বাসকে সিগনাল দেয়। পরে ওই মহিলা যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালিয়ে পায়ের উঁচু (হিল) জুতা ও ট্রলি ব্যাগের পাইপের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।
 
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গ্রেফতারকৃত মহিলারা দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচারের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন