ইফতারে রাখুন মচমচে ডাল-মাংসের বড়া
ইফতারে ভাজাপোড়া না থাকলে কি চলে! অনেকেই ইফতারে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিংবা কাবাব রাখেন। তবে একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন মসুর ডাল ও মুরগির মাংসের মজদার এক বড়া। এটি তৈরি করাও বেশ সহজ, আর খেতেও বেশ মজাদার। জেনে নিন রেসিপি-
উপকরণ : ডাল আধা কাপ, মুরগির মাংস আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ৩-৪টি, আদা-রসুন পেস্ট দেড় চা চামচ, হলুদ-মরিচ গুঁড়া আধা চা চামচ, কাবাব মসলা ও গরম মসলা আধা চা চামচ, পাউরুটির গুঁড়া আধা কাপ, লবণ পরিমাণমতো এবং ভাজার জন্য তেল পরিমাণমতো।
পদ্ধতি : প্রথমে মসুর ডাল পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর শিল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিন। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মেখে খামির তৈরি করে নিন। এরপর প্রয়োজন মতো ডালের খামি নিয়ে রোল বানাতে হবে। এরপরে ডুবো তেলে ছেড়ে দিন। বাদামিরঙা করে ভেজে নিতে হবে। গরম গরম সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করুন ইফতারে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত