মানিকগঞ্জে ১৮ গ্রাম হেরোইনসহ ৪ কারবারি গ্রেফতার
মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ১৮ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। গ্রেফতাররা হলো- সিঙ্গাইর উপজেলার আলীনগর এলাকার মো. আরশেদ আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (৩০), একই উপজেলার বড় বাকা এলাকার আব্দুর রশিদের ছেলে রাশিদুল (৩০), জামালপুর এলাকার দেওয়ান ছামাদের ছেলে দেওয়ান রবিন (২৮) এবং মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া (বেতিলা) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে রাসেল (৩৩)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাইর উপজেলার বাইমাইল কালীনগর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied