তিন টোটকায় রান্নাঘরের সিংকে জমে থাকা পানি দূর হবে নিমিষেই
রান্নাঘরের সিংকের সিংকে পানি জমে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা। মাঝেমাঝে অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন। কলের মিস্ত্রি ডেকে সারানোর সময় হাতে সব সময় থাকে না। তাহলে উপায়?
চিন্তার কিছু নেই। সিংকের জমে থাকা পানি পরিষ্কার করার ঘরোয়া কিছু টোটকা মেনে চললেই সহজেই সমাধান পাওয়া যাবে। চলুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো-
সাদা ভিনেগার ও বেকিং সোডা
প্রথমে সিংকের মধ্যে জমা পানি ছোট মগে করে তুলে পরিষ্কার করে নিন। তারপর সিংকের মুখে বেকিং সোডা ঢালুন। সোডার সমপরিমাণ ভিনেগার মিশিয়ে দিন। ভিনেগার দেওয়ার পর সিংক থেকে বুদবুদ বেরোনো শুরু হবে। তখন সিংকের মুখ বন্ধ করে দিন ঢাকনা দিয়ে। ধীরে ধীরে পানি চলে যাবে।
ফুটন্ত পানি
সিংকের পানি পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হল ফুটন্ত পানি ঢেলে দেওয়া। প্রথমে পানি না গেলে আরো কয়েকবার গরম পানি ঢেলে দিন। দেখবেন, সিংকে জমে থাকা ময়লা নরম হয়ে ধীরে ধীরে নিচে নেমে যাবে।
লবণ ও গরম পানি
সিংকের মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গরম পানির বিকল্প নেই। তবে গরম পানির সঙ্গে যদি এক চিমটে লবণ মিশিয়ে নেয়া যায় তাহলে আরো বেশি কার্যকর হবে। এক কেটলি গরম পানিতে দু’ চামচ লবণ মিশিয়ে সেটা ধীরে ধীরে সিংকের মুখে ঢালতে থাকুন। জমে থাকা ময়লা ধীরে ধীরে চলে যাবে।
মৌমিতা / মৌমিতা
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন