ইফতারে প্রাণ জুড়াবে আপেলের শরবত
সারাদিন রোজা রেখে ইফতারে সবাই চায় এমন কোনো খাবার খেতে যা সহজেই দেহে স্বস্তি এনে দেবে। সেই তালিকায় সবার আগে থাকে ঠান্ডা শরবত। তবে ইফতারে অন্য কোনো প্যাকেটজাত শরবত নয়, রাখুন স্বাস্থ্যকর ফলের শরবত।
কেমিক্যালযুক্ত যেকোনো জুস বা শরবত খাওয়ার বদলে ফল দিয়ে তৈরি শরবত খাওয়ার অভ্যাস করুন। এতে রোজায় সুস্থ থাকবেন আপনি এবং আপনার পরিবার। এমনকি রোজা ভেঙে আপনি ক্লান্তও অনুভব করবেন না। চলুন তবে জেনে নেয়া যাক ইফতারের জন্য আপেলের শরবত কীভাবে তৈরি করবেন-
উপকরণ: আপেল ২টি, চিনি, পানি, বরফ কুচি, পুদিনা পাতা।
প্রণালী: আপেল ভালোভাবে পরিষ্কার করে কেটে নিন। খোসা ও বিচি বাদ দেবেন। এবার আপেলের টুকরাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিন যাতে শরবত পরিষ্কার দেখা যায়। পানি ও পরিমাণমতো চিনি মিশিয়ে আধা ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
মৌমিতা / মৌমিতা
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
Link Copied