রাসুল (সা.) কি কখনো ভাত খেয়েছেন?
রাসুল (সা.) কখনো ভাত খেয়েছেন কি না? এমন প্রশ্নে প্রথমে চিন্তা করতে হবে, আরবে কি তখন ভাতের প্রচলন ছিল? আমাদের সুন্নিদের কোনো কিতাবে রাসুল (সা.) এর ভাত খাওয়ার কথা বর্ণিত হয়নি। তবে রাসুল সা.-এর হাদিসে চালের কথা আছে। একটি বর্ণনাতেই রয়েছে।
তিন ব্যক্তি পাহাড়ে আশ্রয় নিয়েছিল। এ সময় ঝড়ে পাহাড়ের গুহামুখ বন্ধ হয়ে যায়। তিনজনের একজন ছিল যে একজন শ্রমিককে নির্দিষ্ট পরিমাণ চালের বিনিময়ে কাজে লাগিয়েছিল। এ গল্প অনেক দীর্ঘ। কোনো কোনো বর্ণনায় তার পারিশ্রমিক হিসেবে চালের কথা এসেছে।
রাসুল (সা.) ও হজরত আলি বহুবার যে ভাত বা বিরিয়ানি খেয়েছেন সে কথার উল্লেখও রয়েছে সেখানে। মূলত রাসুল (সা.) সম্পর্কিত বর্ণনাগুলো যে বিশুদ্ধ নয় তা বর্ণনার ধরন দেখলেই বোঝা যায়। কিন্তু হজরত আলি (রা.) ভাত খেলে খেতেও পারেন। কারণ তিনি কুফায় বসবাস করেছেন।
ইরানের মানুষ রুটি ও ভাত খেলেও কিসরার দরবার ও আমির উমারারা উৎসব পার্বনে উন্নতমানের বিরিয়ানির আয়োজন করত। ইরানে ধান চাষ হতো। এখনও উন্নত মানের বাসমতি ধান চাষের জন্য ইরানের কোনো কোনো অঞ্চল বিখ্যাত।
জাফরান জর্দা ও বিরিয়ানির চল ইরানে বহু আগ থেকেই আছে। বিরিয়ানি শব্দটিই ফারসি। এর অর্থ হচ্ছে ভুনা। বিরিয়ানিতে ভুনা মাংস দেয়া হয় বলে হয়তো এর নাম বিরিয়ানি রাখা হয়েছে।
রাসুল (সা.) কখনো হয়তো ভাত খাননি। এজন্য ভাত না খেয়ে কি রুটি খাওয়া সুন্নাত হবে? এমন চিন্তাও হয়তো কেউ করতে পারেন।
মৌমিতা / মৌমিতা
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে