ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তঃধর্মীয় সংলাপ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-৪-২০২২ বিকাল ৫:৪১

নওগাঁর ধামইরহাটে ‘ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা’ এ মূল সুর ঘিরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তধর্মীয় সংলাপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে মঙ্গলব\ার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ধামইরহাট উপজেলা অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। 

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জুবিলি বাস্তবায়ন কমিটির সেক্রেটারী অসীম ক্রুশ, খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের রাজশাহী ধর্মপ্রদেশের আহবায়ক ও মহিপাড়া ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত রেভা. ফাদার প্যাট্রিক গমেজসহ কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয়জন প্রতিনিধি, উন্নয়নমিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জন সংগঠনের নেতৃবৃন্দ, শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, সমমনা এনজিও প্রতিনিধিগণ।

পরে ভূমিহীন এক অসহায় দম্পতি নানাইচ গ্রামের মি. আন্দ্রিয়াস সরেনকে একটি একটি ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি। এ সময় আরও দুই প্রতিবন্ধীতে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু