অবৈধভাবে স্থাপিত জ্যামার-নেটওয়ার্ক বুস্টার সরানোর নির্দেশ
অবৈধভাবে স্থাপিত জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এ বিষয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জাগো নিউজকে বলেন, সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসানো এসব ডিভাইসের কারণে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এজন্য এই নির্দেশনা দেওয়া হয়।
জানা যায়, রাজধানীতে এক হাজারের বেশি স্থানে এসব যন্ত্রের ব্যবহারের কারণে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন হচ্ছে। কোনো স্থানে জ্যামার থাকলে আশপাশের প্রচুর গ্রাহক নেটওয়ার্ক সংযোগ পায় না। অবৈধ বুস্টার বা রিপিটারও একই ধরনের সমস্যা তৈরি করে।
মোবাইল প্রযুক্তি একটি প্রকৌশল পরিকল্পনা ও মানদণ্ড মেনে করা হয়, যাতে গ্রাহকরা নির্বিঘ্নে সেবা পেতে পারে। কিন্তু কেউ যদি অবৈধভাবে নিজের নেটওয়ার্ক সবল করার জন্য বুস্টার বা রিপিটার বসায়, তাহলে তার আশপাশের সব মোবাইল অপারেটরের গ্রাহকের সেবায় বিঘ্ন ঘটে।
মৌমিতা / মৌমিতা
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা