জুড়ীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ গৌরবের ৭২তম বছরে পদার্পন করায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ জুড়ী উপজেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ( ২৩ জুন ) সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর কেক কাটা হয়। কেক কাটা শেষে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রীকান্ত দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, সাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, যুব ও ক্রীড়া সম্পাদক ইমরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান আলী, সদস্য আব্দুল কাদির দারা, মইনুল ইসলাম, আব্দুল কাদির, আফজাল হোসেন চিকন, জিল্লুর রহমান, অটল কৃষান সিংহ শিবেন, আব্দুস ছালাম, জামিল আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সহ সম্পাদক ইকবাল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied